News & Events

blog

সীমান্ত ব্যাংকের ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড শুভ উদ্বোধন

31 Aug, 2025

সীমান্ত ব্যাংক সম্প্রতি ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সেবা শুভ উদ্বোধন করেছে। সীমান্ত ব্যাংক ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকগন অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও আর্থিক স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন। ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড নিরাপত্তা ও বিশ^ব্যাপী গ্রহনযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সীমান্ত ব্যাংকের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহাদত শিকদার, বিজিবিএমএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক (সদর দপ্তর), বর্ডার গার্ড বাংলাদেশ এবং চেয়ারম্যান, অডিট কমিটি, সীমান্ত ব্যাংক ৩১ আগস্ট, ২০২৫ তারিখে সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক, হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড সেবা উদ্বোধনের মাধ্যমে দেশের ক্রেডিট কার্ড ব্যবসায় সীমান্ত ব্যাংকের অবস্থান দৃঢ় হবে। সীমান্ত ব্যাংক সর্বদা তার গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী ব্যাংকিং পরিষেবার উপর জোর দিয়ে এসেছে। ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড চালু করার মাধ্যমে গ্রাহকদের আরো উন্নত ও প্রিমিয়াম ব্যাংকিং সেবা প্রদান করা সহজ হবে।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +