News & Events

blog

সীমান্ত ব্যাংকের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতঃ লভ্যাংশ অনুমোদন

27 Sep, 2021

সীমান্ত ব্যাংক এর ৫ম বার্ষিক সাধারণ সভা বিগত সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩% স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। উক্ত সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়।

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি বলেন, মহামারী পরবর্তী অর্থনীতিকে আবার চাঙা করে তোলার জন্য ব্যাংকের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ন। ২০২২ সাল জুড়ে ব্যাংকিং সেক্টরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সীমান্ত ব্যাংক আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান বলেন, বিজিবি পরিবারের স্বপ্ন- সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। ২০১৬ সালে ব্যাংকের কার্যক্রম শুরু করার পর থেকে আমরা মুনাফার ধারা অব্যাহত রাখতে পেরেছি।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারবৃন্দ। ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়েছিলেন ব্যাংকের নিরীক্ষক, রিটেইনার এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +