News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং কে ক্রাফট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

23 Mar, 2023

সীমান্ত ব্যাংক লিঃ এবং কে ক্রাফট এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । এই সমঝোতা স্মারকের আওতায় কে ক্রাফটের পণ্য ক্রয়ের ক্ষেত্রে সীমান্ত ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারগণ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন । সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং কে ক্রাফট এর ম্যানেজিং পার্টনার শাহনাজ খান  নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন । এ সময় কে ক্রাফট এর পার্টনার জনাব খালিদ মাহমুদ খান-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +