News & Events

blog

সীমান্ত ব্যাংকের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

16 Aug, 2022

সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক দিবসের অন্যান্য কর্মসূচীর অংশ হিসেবে সীমান্ত ব্যাংকের উদ্যোগে ব্যাংকের সিলেট শাখা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৫ আগস্ট ২০২২ ইং তারিখে সীমান্ত ব্যাংক এর ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু লাউঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ১৬ আগস্ট ২০২২ ইং তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাখফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +