News & Events

blog

সীমান্ত ব্যাংক পিএলসি. এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

25 Mar, 2026

সীমান্ত ব্যাংক এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে সীমান্ত ব্যাংকের সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সুরক্ষা সুবিধার আওতায় আসবেন। যেকোন জরুরী পরিস্থিতিতে ক্রেডিট কার্ড হোল্ডারের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স।

সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম (অবঃ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব অপারেশন্স মোহাম্মদ আজিজুল হক, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান-সেলস এন্ড মার্কেটিং সামিরা ইউনুস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জেনারেল সার্ভিসেস লেঃ কর্নেল মোঃ খায়রুল বাশার (অবঃ) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +