News & Events

blog

সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১ম উপশাখা খুলনার পাবলায় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

29 Aug, 2021

২৯ আগস্ট ২০২১ ইং তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১ম উপশাখা, পাবলা উপশাখা এবং ১৭তম এটিএম বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পাবলা উপশাখা খুলনা শাখার নিয়ন্ত্রানাধীন হয়ে গ্রাহকদের সেবা প্রদান করবে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর খুলনা সেক্টর এর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি এবং সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা অতিথিদের বক্তব্যে উঠে আসে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। বর্তমানে ১৯টি শাখার মাধ্যমে সীমান্ত ব্যাংক তার গ্রাহকদের সেবা প্রদান করছে। ময়মনসিংহ, চট্রগ্রাম, সাতকানিয়া , বেনাপোল, লালমনিরহাট, বিবিরবাজার, সিডস্টোর (ভালুকা), কক্সবাজার, টেকনাফ, চম্পকনগর (বি,বাড়িয়া), সিলেট, প্রাগপুরে (কুষ্টিয়া), খুলনা, গদখালী (যশোর) এবং ঢাকার গুলশানে সীমান্ত ব্যাংক ইতিমধ্যে শাখা স্থাপন করেছে। কক্সবাজারের রামুতে ব্যাংকের আরো একটি উপশাখা স্থাপনের কাজ এগিয়ে চলছে।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +