News & Events

blog

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ শুভ উদ্বোধন

20 Feb, 2025

সম্প্রতি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক এর এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়। গ্রামীন এ অঞ্চলে এটিএম বুথ স্থাপনের ফলে আধুনিক ব্যাংকিং সেবা স্থানীয় অধিবাসী এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের নাগালে এলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, বিজিওএম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর ৪৭ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মোর্শেদ রহমান এবং সীমান্ত ব্যাংকের প্রাগপুর শাখার ম্যানেজার জনাব মোঃ জাকির হোসেন। এ সময় বিজিবি’র সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +