News & Events

blog

সীমান্ত ব্যাংক এর চুয়াডাঙ্গা শাখা ও এটিএম বুথ শুভ উদ্বোধন

27 Sep, 2023

সম্প্রতি সীমান্ত ব্যাংক এর চুয়াডাঙ্গা শাখা ও এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর দক্ষিন-পশ্চিম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোঃ নাজমুল হক, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন, হোমলোন, কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এস,্এম,ই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ,নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন “নারীশক্তি” ঋণ, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা উপকরনের জন্য “প্রযুক্তিঋণ’’ ইত্যাদি নানা ধরনের সেবা চালু করেছে।

এছাড়া সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, জঞএঝ, ইঋঞঘ এবং রেমিট্যান্স সেবাসহ নানা রকম আধুনিক সেবা চালু করেছে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।। সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌছে দিতে শাখা এবং উপশাখা স্থাপন করছে সীমান্ত ব্যাংক।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +