News & Events

blog

সীমান্ত ব্যাংক লিঃ এবং অগ্রনী ব্যাংক লিঃ এর মধ্যে চুক্তি সাক্ষর

20 Feb, 2020

২০ ফেব্রুয়ারী ২০২০ তারিখে সীমান্ত ব্যাংক লিঃ এবং অগ্রনী ব্যাংক লিঃ এর মধ্যে সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় অগ্রনী রেমিটেন্স হাউজ এসডিএন বিএইচডি, মালয়েশিয়া এবং অগ্রনী এক্সচেঞ্চ হাউজ প্রাঃ লিঃ, সিঙ্গাপুর এর মাধ্যমে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে প্রবাসীরা রেমিটেন্সের অর্থ সীমান্ত ব্যাংকের দ্বারা দেশে পাঠাতে পারবেন। সীমান্ত ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল ইসলাম এবং অগ্রনী ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিকে স্বাক্ষর করেন । এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +